Current date Sep 7, 2026
খেলা

মেসির অবসর দেখতে চায় আর্জেন্টাইনরা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে আরও একবার ব্যর্থ লিওনেল মেসি। আরও একবার আর্জেন্টাইনদের হতাশায় ডুবিয়েছেন মূল ভরসা। ২০১৪ বিশ্বকাপে তবুও ফাইনাল অবধি পৌঁছেছিল দলটি, কিন্তু এবার তো একেবারে যাচ্ছেতাই অবস্থা। দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট, গ্রুপ পর্বেই বাদ হওয়ার সম্ভাবনা। দলের এই পরিণতির কারণ কি শুধুই মেসি? মেসির দোষ থাকুক বা না থাকুক, আর্জেন্টিনার জার্সি গায়ে মেসিকে আর দলে দেখতে চান না দেশটির অনেকেই!

২০১৬ কোপা আমেরিকার ফাইনালে চিলির সঙ্গে টাইব্রেকারে হেরে যাওয়ার পর হতাশায় নিজেই অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে সে অভিমান ধরে রাখতে পারেননি। দেশটির প্রেসিডেন্ট নিজেই মেসিকে ফেরার জন্য অনুরোধ করেছিলেন। তবে এবার কিন্তু ঘটনা একেবারে উল্টো। এবার বরং সবাই চাইছে মেসি যেন বিশ্বকাপের পরপরই অবসর নিয়ে নেন।

গতকাল ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারার পর আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে যাওয়া না যাওয়া এখন পুরোটাই নির্ভর করছে গ্রুপের অন্য দলগুলোর ওপর। আর্জেন্টিনা সর্বশেষ গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল ২০০২ সালে। যদিও বাছাইপর্বে দুর্দান্ত খেলে আর্জেন্টিনা সেবার ছিল টপ ফেবারিট। ২০০২ সালের পর এবারও আর্জেন্টিনায় লেগেছে শনির দশা। এবার বাছাইপর্ব পেরোতেই নাকানি–চুবানি খেতে হয়েছে মেসিদের। তাই বলে গ্রুপ পর্বেও এমন হাল?

Pran upক্রোয়েশিয়ার বিপক্ষে এমন ম্যাচের পর আর্জেন্টাইনরা তাই ভালোই চটেছেন। দেশটির জনপ্রিয় সাংবাদিকেরাও একেবারে ধুয়ে দিয়েছে আর্জেন্টিনা দলকে। তবে সবচেয়ে বেশি রোষানলে পড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। কেন নয়? পুরো ম্যাচে ক্রোয়েশিয়ার পোস্টে মেসি শট নিয়েছেন কেবল একটি! মেসির নামের পাশে এ যে বড্ড বেশি বেমানান। তিনি যে শুধু কালকের ম্যাচেই নিষ্প্রভ ছিলেন তা নয়, প্রথম ম্যাচেও আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করায় নিশ্চিত জয় হাত থেকে ফসকে গেছে আর্জেন্টিনার।

দেশের জার্সি গায়ে মেসির এমন সব ভুল যেন আর সহ্যই হচ্ছে না আর্জেন্টাইনদের। তাই আর্জেন্টিনার অভিজ্ঞ সাংবাদিক ফার্নান্দো নিয়েম্ব্রো জানিয়েই দিয়েছেন, ‘বার্সেলোনার জার্সি গায়ে মেসি যেমন খেলেন, তার কানাকড়িও আর্জেন্টিনার জার্সি গায়ে খেলেন না। মেসির এখন অবসর নিয়ে নেওয়া উচিত। ওর দেশকে দেওয়ার মতো আর কিছু নেই।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...