Current date Sep 7, 2026
খেলা

মেসির খেলা দেখতে সাইকেলে চেপে ৪০০০ কিলোমিটার পাড়ি!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে সমর্থকদের উন্মাদনা চরমে। পছন্দের দলকে সমর্থন করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ ভিড় করছেন রাশিয়ায়।

মাঠে বসে খেলা দেখার ইচ্ছা থাকা সত্ত্বেও খরচ যোগাড় করতে না পেরে টেলিভিশনের পর্দায় চোখ রাখতে হচ্ছে বেশিরভাগ সমর্থককে। কিন্তু এমন ভক্তও আছেন যিনি প্রায় সাইকেলে চড়েই পৌঁছে গেছেন রাশিয়া।

ভারতের কেরিলার চেরথালার বাসিন্দা ক্লিফিন ফ্রান্সিস সে ধরনের কাজই করেছেন। কোচির এক স্কুলে গণিতের শিক্ষক ২৮ বছর বয়সী ক্লিফিন। জানা গেছে তিনি আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির ভক্ত। আর সাইকেল নিয়ে ঘোরা তার নেশা।

এবারে ফিফা বিশ্বকাপে মেসির খেলা দেখা কোনোভাবেই মিস করতে চাননি ক্লিফিন। অথচ যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটাও জোগাড় করতে পারেননি। শিক্ষকতা করে এতদিনে যা টাকা জমিয়েছিলেন তাতে দুবাই পর্যন্ত যাতায়াতের বিমান ভাড়া জুটে যাবে তার।

কিন্তু তারপর? ক্লিফিন ঠিক করে ফেলেন বাকি রাস্তাটা সাইকেলে চেপেই রওনা দেবেন। স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায় তার স্কুল। স্কুল থেকে এতদিনের ছুটির অনুমোদন মিলছিল না। স্বপ্ন পূরণ করতে তাই চাকরি থেকেও ইস্তফা দিয়ে দেন ক্লিফিন।

ক্লিফিন জানান, ২৩ ফেব্রুয়ারি তিনি কেরালা থেকে রওনা দেন। প্রথমে বিমানে দুবাই পৌঁছান। দুবাইয়ে একটি সাইকেল কিনে নেন এবং সাইকেলে চেপেই মস্কো পর্যন্ত ৪০০০ কিলোমিটার পাড়ি দেন। সৌদি আরব, ইরান এবং আজারবাইজান পেরিয়ে ৫ জুন ক্লিফিন পৌঁছে গেছেন রাশিয়য়ে। সেখান থেকে আরো ছয়শ কিলোমিটার পেরিয়ে পৌঁছে যান মস্কোয়।

ক্লিফিন বলেন, ছোটবেলা থেকেই ফুটবলকে ভালোবাসি। আর্জেন্টিনা আমার প্রিয় দল। আর গ্যালারিতে বসে বিশ্বকাপ দেখা আমার স্বপ্ন। কিন্তু সবটাই খুব খরচসাপেক্ষ। যা সময় পেয়েছি তাতে ফ্রান্স আর ডেনমার্কের খেলাটা দেখব। তারপর রাশিয়ায় কিছুদিন কাটিয়ে বাড়ি ফিরব। সাইকেলে মেসির অটোগ্রাফ নেওয়াটাই এখন মূল লক্ষ্য তার।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...