Current date Sep 7, 2026
খেলা

মেসি-রোনালদোর পাশে লুকা মড্রিচ

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ সেমি ফাইনালের টিকিট পাকা করতেই এবার মেসি-রোনালদোর পাশে জায়গা করে নিলেন ক্রোয়েট তারকা লুকা মড্রিচ।

বিশ্বকাপ চলাকালীন সময়ে কাজানের এক হোটেলের বাইরে মেসি-রোনালদোর পেইন্টিং আঁকা হয়েছিল। দীর্ঘাকার সেই পেইন্টিং দেখতে প্রতিদিন ভিড় করতেন রুশ সমর্থকরা। শেষ ষোলো পর্বে দুই তারকাই বিশ্বকাপের লড়াই থেকে ছিটকে যেতে সেই ভিড় কিছুটা কমে যায়। সেমি ফাইনাল পর্বে আকর্ষণ বাড়াতে এবার আঁকা হয়েছে ক্রোয়েশিয়ান লুকা মড্রিচের ছবি।

ক্রোয়েশিয়ান ফুটবলে লুকা মড্রিচ একজন তারকা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দেশের বাইরে ক্লাব স্তরে লুকা মড্রিচ খেলেন রিয়াল মাদ্রিদে। পেন্টিংয়ের মাধ্যমে এবার ক্রোয়েট তারকাকে সন্মান জানাল রাশিয়ানরা।

চলতি বিশ্বকাপে ট্রফি জয়ের অন্যতম দাবীদার ক্রোয়েশিয়া। দলগত সংগতির উপর ভর করে বিশ বছর পর বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছেছে মড্রিচ-রাকিতিচরা। শেষ ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে শেষ চারে গিয়েছিল ইউরোপের এই দেশ। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ জিতে গ্রুপের শীর্ষস্থানে শেষ করে প্রি-কোয়ার্টারে পৌঁছায় ক্রোয়েটরা। রাশিয়া বিশ্বকাপের অন্যতম সেরা অঘটনের মধ্যে জায়গা করে নেবে গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচ। সেই ম্যাচে মেসিদের ৩-০ ব্যবধানে হারিয়েছিল লুকা মড্রিচরা।

এরপর প্রি-কোয়ার্টারে ডেনমার্ক ও কোয়ার্টারে রাশিয়াকে পেনাল্টিতে হারিয়ে সেমি ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে লুকা মড্রিচের ক্রোয়েশিয়া।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...