Current date Sep 7, 2026
খেলা

মেয়েদের জয় দেখে মাশরাফি-তামিমদের উল্লাস

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : মাত্র কয়েকদিন আগেই আফগানদের কাছে ধবল ধোলাই হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দল। সেই বিষাদের রঙ পাল্টিয়ে দিয়েছে নারী দল। ছয় বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বহুজাতিক কোনো টুর্নামেন্টের শিরোপা অর্জন করলো বাংলাদেশ।

২০০৪ থেকে শুরু হয়েছে মেয়েদের এশিয়া কাপ। ভারত গত ৬ আসরের সবগুলোতেই চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ এবারের আসরসহ তিনটি আসরে মাঠে নেমেছে। আগের দুই আসরে সাদামাটা পারফরম্যান্স করলেও তৃতীয় আসরে শিরোপা জেতার স্বাদ পেয়েছে সালমারা। এই আনন্দে সারাদেশের সঙ্গে উচ্ছ্বসিত পুরুষ জাতীয় দলের ক্রিকেটাররাও।
রোববার মালয়েশিয়ায় মেয়েরা যখন ফাইনাল খেলছিল, ছেলেরা তখন টেলিভিশনের পর্দায় সেই খেলা দেখছিল। নাটকীয় শেষ ওভারে উইকেট হারিয়ে যখন শেষ বলে দরকার ছিল ২ রান। সেই উত্তেজনাকর সময়টুকুই ধারণ করে ফেসবুকে পোস্ট করেছেন তামিম ইকবাল।

সম্প্রতি ভারত থেকে আফগানিস্তান সিরিজ খেলে বাংলাদেশে ফিরে সাকিবরা। তারপরেই মিরপুরে অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। সেখানে বসেই টিভিতে মালেয়শিয়ায় হওয়া এশিয়া কাপের ফাইনালে চোখ রেখেছিল তামিমরা।

অবশেষে জাহানারার ব্যাটেই এসেছে কাঙ্ক্ষিত সেই লক্ষ্য। তাদের সেই বিজয় টিভিতে উপভোগ করেছেন তামিম-মাশরাফিরা।

বেশ কয়েকবার টুর্নামেন্টের ফাইনাল খেলেও শিরোপার স্বাদ পায়নি বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের। এবার সেই আক্ষেপ মেটালো নারীরা। ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ট্রফি জিতল বাংলাদেশ।

https://www.facebook.com/TamimOfficial/videos/1971115746233593/

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...