Current date Sep 8, 2026
বাংলাদেশ

মেয়েদের সমান হতে ছেলেদের মনোযোগী হতে বললেন প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : এবার পাসের হার তুলনামূলক কম হলেও হতাশাজনক নয়। যারা উত্তীর্ণ হওনি তোমাদের হতাশ হওয়ার কিছু নেই। পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে তোমরাই তো আগামী দিনে দেশের হাল ধরবে। এজন্য তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে। পরীক্ষায় ছেলেদের পাসের হার যাতে মেয়েদের সমান হয় সেজন্য ছেলেদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসএসসির ফলাফল হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। এসময় বরিশাল শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে আরও ভালো করার জন্যে চেষ্টা চালিয়ে যেতে হবে। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক অভিনন্দন। আর যারা ভালো করতে পারতে পারোনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। নতুন উদ্যম নিয়ে এগিয়ে যাও। তোমরা আরও ভালো করবে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষার্থীদের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে উপবৃত্তি ছাড়া স্কুলগুলোতে টিফিনের ব্যবস্থা করেছি। সবগুলো স্কুলে যাতে এ সুবিধা থাকে সেজন্য সংশ্লিষ্টদের বলছি। এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে। আমরা চাই বাংলাদেশ শান্তিপূর্ণভাবে সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব দরবারে আসীন হোক। কে পাহাড়ি কে বাঙালি- এটা বিবেচ্য নয়, আমরা চাই পাহাড়ে শান্তি বজায় থাকুক। সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করুক।

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব মো. নজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য ছাড়াও বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

চলতি বছরে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১০ বোর্ডে পাস করেছে ১৫ লাখ ৭৪ হাজার ১০৪ জন। পরীক্ষায় ফেলের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫৫ হাজার ৩৯৫ জন। এবার পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন।

১০ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ, যা গতবছর ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ। কমেছে ২ দশমিশ ৫৮ শতাংশ। ৮টি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪০ শতাংশ, যা গতবছর ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ।

এবছর জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। যা গত বছর ছিল ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। অর্থাৎ জিপিএ ৫ বেড়েছে ৫ হাজার ৮৬৮ জন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...