Current date Sep 7, 2026
বিশ্ব

মেয়েরা জিন্স পরলে সন্তান হিজড়া হতে পারে!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : জিন্সের প্যান্ট এ যুগের সবচেয়ে জনপ্রিয় ফ্যাশান ট্রেন্ডগুলির মধ্যে একটি। কারণ জিন্সের প্যান্ট যেমন স্টাইলিশ, তেমনই টেকসই। তবে মেয়েরা জিনস পরলে ‘হিজড়া’ সন্তান প্রসব করতে পারেন বলে দাবি করেছেন ভারতের কেরালাম কাসারাগড়ের অধ্যাপক রজিত কুমার। খবর পাকিস্তান টুডে।

অধ্যাপক রজিত কুমার আরও জানিয়েছেন, শুধু জিন্সই নয়, যেকোন পুরুষ পোশাক ব্যবহারেই এমন বিপদ হতে পারে। তিনি সচেতনতা তৈরি করে বলেছেন, যেসব দম্পতির জীবন-যাপন নারী, পুরুষ বিভাজন মানে, তারাই শুধু ভালো সন্তানের জন্ম দিতে পারে। তাছাড়া অসৎ চরিত্রের বাবা-মায়ের সন্তান অটিস্টিক বা সেরিব্রাল পালসির মতো অসুখে ভোগে।

এবেলার খবরে বলা হয়, ওই অধ্যাপক রীতিমতো পড়ুয়াদের নিয়ে সচেতনতার ক্লাস করে এমন দাবি করেছেন। যদিও এখন অল্প বয়স থেকেই মেয়েরা জিন্স পরেন। পুরুষের পোশাক বলে চিহ্নিত পোশাকও মেয়েরা ব্যবহার করেন। কিন্তু এমন বিপদের কথা আগে কেউ বলেনি। তবে এটাই প্রথমবার নয়। এমন সব অদ্ভুত ভাবনা আগেও বিভিন্ন সমাবেশে তুলে ধরেছেন অধ্যাপক রজিত কুমার। বিভিন্ন সময়ে মেয়েদের সমালোচনার মুখেও পড়তে হয়েছে অধ্যাপক রজিত কুমারকে। তবুও তিনি দমেননি। তার ‘সচেতনতা সভা’য় মেয়েরা দল বেধে বেরিয়ে গেলেও আজও অদম্য অধ্যাপক রজিত কুমার।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...