Current date Jul 3, 2026
Lead Newsবিশ্ব

মোজাম্বিকে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াতে পারে

URL copied
Share URL copied

শুক্রবার মোজাম্বিকে ঘূর্ণিঝড় ইদাইয়ের তাণ্ডবে নিহতের সংখ্যা এক হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ফিলিপে নিয়ুসি।

সোমবার হেলিকপ্টারযোগে ক্ষতিগ্রস্ত কিছু এলাকা পরিদর্শনের সময় দেশটির পুংওয়ে ও বুসি নদীতে মৃতদেহ ভাসতে দেখেন তিনি।

এসব মৃতদেহ দেখে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। খবর দ্য গার্ডিয়ানের।

মোজাম্বিকে ইদাইয়ের আঘাতে ইতিমধ্যে ২১৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেক মানুষ।

সরকারি, বিভিন্ন সংস্থা ও রেডক্রসের মতে এ ঘূর্ণিঝড়ে অন্তত ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে হতাহতদের প্রকৃত তথ্য এ মুহূতে বলা যাচ্ছে না। কারণ এ ঘটনার পর বেশিরভাগ অঞ্চলের সঙ্গেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

দেশটির পরিবেশবিষয়ক মন্ত্রী বলেন, আমার মতে মোজাম্বিকে এর আগে এ ধরনের বড় দুর্যোগের শিকার হয়নি।

ঘূর্ণিঝড় ইদাই সমুদ্র থেকে উঠে এসে ১৭৭ কিমি/ঘণ্টা বাতাসের গতিবেগ নিয়ে মোজাম্বিকের বন্দর শহর বেইরার নিকটবর্তী স্থলভাগে আঘাত হানে। খবর বিবিসির।

ঘূর্ণিঝড়টির তাণ্ডবে মোজাম্বিকের প্রতিবেশী জিম্বাবুয়ের পূর্ব ও দক্ষিণাঞ্চলে অন্তত ৯৮ জন নিহত ও ২১৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার।

ইদার তাণ্ডব ছড়িয়েছে মোজাম্বিকের আরেক প্রতিবেশী দেশ মালাউয়িওতে। ঘূর্ণিঝড়টির স্থলে আঘাত হানার আগে ব্যাপক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এখানে অন্তত ১২২ জনের মৃত্যু হয়েছে বলে রিলিফওয়েবের প্রতিবেদনে বলা হয়।

Share URL copied
Lead Newsবিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান ‘শান্তিচুক্তি’: অবশেষে খুলছে হরমুজ প্রণালি

নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবশেষে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক চুক্তির ঘোষণা দিয়ে জানিয়েছেন,...

Lead Newsবাংলাদেশ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি’র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ এবং আকিজ অনলাইনের...