Current date Sep 7, 2026
খেলা

মোস্তাফিজ ফিল্ডার বাইরে রাখলে ফলাফল ভিন্ন হত : জহির খান

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : জয়ের জন্য চেন্নাইয়ের প্রয়োজন ছিল ৬ বলে ৭ রানের। আর মুম্বাইয়ের এক উইকেট। স্ট্রাইকে ছিলেন হ্যামস্ট্রিং ইনজুরি আক্রান্ত ব্যাটসম্যান কেদার যাদব। আর বল হাতে মোস্তাফিজ। মুম্বাইয়ের সমর্থকরা স্বপ্ন দেখাও শুরু করেছিলেন হয়তো ম্যাচ জিতিয়ে দেবেন এই কাটার মাস্টার। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। ইনজুরি নিয়েই দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন কেদার যাদব। ম্যাচ শেষে ভারতের সাবেক বাঁ-হাতি পেসার জাহির খান জানালেন মোস্তাফিজ যদি ফাইন লেগের ফিল্ডার বাইরে রাখতো, তাহলে ফলাফল ভিন্ন হতে পারতো।

মোস্তাফিজের বোলিং বিশ্লেষণ করতে গিয়ে ভারতের সাবেক বাঁ-হাতি পেসার জাহির খান বলেন, ‘কেদার যাদব হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছিলেন। মুম্বাইয়ের উচিত ছিল থার্ড ম্যান ও ফাইন লেগ ফিল্ডার বাউন্ডারিতে রাখা। কারন সে সোজা খেলতে পারবে না। বল বাউন্ডারি নিতে হলে তাকে মোস্তাফিজের বলের গতি ব্যবহার করতে হবে। ওভারের প্রথম বল থেকেই কেদার এমন কিছু করতে চাইছিল। মোস্তাফিজ যদি ফাইন লেগ বাইরে রাখত, তাহলে ফলাফল ভিন্ন হতে পারতো। এই ম্যাচ নিয়ে মোস্তাফিজ হয়তো দ্বিতীয়বার চিন্তা করলে এমন কিছুই করত।’

শেষ ওভারে জয়ের জন্য ৭ রান দরকার ছিল চেন্নাইয়ের। বল করতে এসে মোস্তাফিজ প্রথম তিন বল ডট দিলেও চতুর্থ বলে ছয় খেয়ে বসেন চেন্নাইয়ের ব্যাটসম্যান কেদার যাদবের কাছে। মোস্তাফিজের করা পঞ্চম বলে চার মেরে দলকে স্মরণীয় এক জয় এনে দেন ইনজুরির নিয়েও দলের প্রয়োজনে ব্যাট করতে নামা যাদব।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...