Current date Jul 9, 2026
বাংলাদেশ

মৌলভীবাজারে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৬

URL copied
Share URL copied

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের নাদামপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকার জাহাঙ্গীর তালুকদার, সাজনা বেগম, নাহিদ তালুকদার, সাইফ আহমদ। সিলেটের ওসমানি নগর উপজেলার তাজপুর এলাকার সিএনজি অটোরিক্সা চালক লায়েছ মিয়া ও প্রাইভেট কারের চালক শেরপুর এলাকার করিম পুর গ্রামের শাহাদাৎ তালুকদার।

পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেটগামী যাত্রীবাহী প্রাইভেটকার ও মৌলভীবাজারগামী সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুইজন যাত্রী মারা যান। পরে পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও চারজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এ এম জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: পলাশ রায় জানান, ৬টি লাশ হাসপাতালে আছে। গুরুতর আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট পাঠানো হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় ঘটনাস্থল থেকে দুটি মরদেহ ও আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে আরও চারজন মারা যান।

আহতরা হলেন, ইয়াসমিন বেগম, নূরজাহান বেগম ও মুস্তাক মিয়া। তারা সবার বাড়িও সদর উপজেলার শেরপুর এলাকায়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....