Current date Sep 17, 2026
বিশ্ব

ম্যালেরিয়ায় মৃত্যু ঠেকাতে নতুন ওষুধ আবিষ্কার

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ট্যাফেনোকুইন নামের এক ধরণের ট্যাবলেটকে ম্যালেরিয়ায় চিকিৎসায় ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ৬০ বছরের মধ্যে এই প্রথম ম্যালেরিয়ায় মৃত্যু ঠেকাতে এমন একটি ওষুধ আবিষ্কৃত হলো।

একবার ম্যালেরিয়া হওয়ার পর শরীরে তার জীবাণু আবার জেগে ওঠা ঠেকাতে ওষুধটি বিশেষভাবে কাজ করবে। বিশ্বে এ ধরণের ম্যালেরিয়াতে প্রতিবছর আক্রান্ত হন প্রায় ৮৫ লাখ মানুষ।

এই টাইপের ম্যালেরিয়াকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হয়। কারণ পুনরায় জাগ্রত হওয়ার আগে ম্যালেরিয়ার জীবাণু লিভারের মধ্যে বহু বছর ধরে থেকে যেতে পারে। তাই এর চিকিৎসায় ট্যাফেনোকুইনকে বড় অর্জন হিসেবে বিবেচনা করছেন বিজ্ঞানীরা।

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ওষুধটি অনুমোদন দিয়ে বলছে, এটি লিভারে লুকিয়ে থাকা ম্যালেরিয়ার জীবাণু ধ্বংস করে রোগীকে আবারো ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়া থেকে রক্ষা করবে। একই সঙ্গে কেউ ম্যালেরিয়ায় আক্রান্ত হলে অন্য ওষুধের সঙ্গেও এটি সেবন করা যাবে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, এক্ষেত্রে ওষুধটি পুরো কোর্স সেবন করতে হবে।

বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা নিজ নিজ দেশের ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ওষুধটি দেওয়ার বিষয়ে পর্যালোচনা করবে।

পুনরায় জেগে ওঠতে পারে এমন ম্যালেরিয়ার ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিতে থাকে শিশুরা। মশার কামড়ের মাধ্যমে এটি একজন থেকে অন্যজনের মধ্যে সংক্রমিত হয়ে থাকে। সূত্র: বিবিসি

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...