Current date Sep 14, 2026
বাংলাদেশ

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে এক হাজার ৭৫০ পিস ইয়াবা, তিনটি গুলির খোসা ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর কালিবাড়ি লেন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাদক বিক্রেতারা হলেন- মো. রনি (৩০) ও আনোয়ার হোসেন ওরফে আনার (৩৮)। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস পিপিএম এবং কনস্টেবল শামিম গুরুতর আহত হয়েছেন। তাদের বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কালিবাড়ি লেন এলাকায় পরিত্যক্ত একটি বাড়ির সামনে অভিযান চালানো হয়। এসময় মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপসহ এলোপাথাড়ি গুলি বর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। উভয়ের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে আসামিরা পালিয়ে যায়। পরে এলাকা তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় রনি ও আনারকে উদ্ধার করা হয়। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...