Current date Sep 15, 2026
বাংলাদেশ

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ১৫ মামলার আসামি নিহত

URL copied
Share URL copied

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাচ্চু ওরফে ভেবেল বাচ্চু (৪৫) নামে ১৫ মামলার এক আসামি নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত বাচ্চু শীর্ষ মাদক বিক্রেতা। কোতোয়ালি মডেল থানায় ১৫টি মাদক মামলা রয়েছে। তার বাড়ি শহরতলী শম্ভুগঞ্জ এলাকায়।

সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে শহরতলী শম্ভুগঞ্জের চৈতলামারী নামকস্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা ও চার রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এসএ নেওয়াজী জানান, সদর উপজেলার শম্ভুগঞ্জ চৈতলামারী নামক এলাকায় কয়েকজন মাদক ভাগাভাগি করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।

এ সময় মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপসহ এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

উভয়ের মধ্যে গুলিবিনিময়ের একপর্যায়ে আসামিরা পালিয়ে যায়। পরে সেখানে বাচ্চুকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক বাচ্চুকে মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধে জেলা গোয়েন্দা শাখার কনস্টেবল সেলিম ও রাশেদ আহত হয়। তাদের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...