Current date Sep 7, 2026
অর্থনীতি

যশোরের গদখালীর ফুলচাষিদের ঋণ দিলো সোনালী ব্যাংক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

দেশের বৃহত্তম ফুলচাষ এলাকা যশোরের গদখালীর ফুলচাষিদের মধ্যে ফুলচাষে উৎসাহ বৃদ্ধিতে

প্রকাশ্যে ঋণ বিতরণ করেছে সোনালী ব্যাংক লিমিটেড।

শনিবার (৪ ফেব্রুয়ারি)ঝিকরগাছার পানিসারায় প্রকাশ্যে এ ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন করে সোনালী ব্যাংক যশোর অঞ্চল।

সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজার’স অফিস খুলনার জেনারেল ম্যানেজার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী।

প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচিতে পল্লী ও কৃষি ঋণের আওতায় ১৭ জন ফুলচাষিকে ঋণ দেওয়া হয়। এসময় অন্যান্যদের মধ্যে সোনালী ব্যাংকের খুলনা ও যশোর অঞ্চলের নির্বাহীবৃন্দ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...