Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের যশোর অঞ্চলের উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) যশোরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নিজস্ব ভবন মিলনায়তনে এ ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক ও জেলা সমন্বয়কারী সৈয়দ সাইফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার আল-বারাকা ইসলামী বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক।

এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল-বারাকা ইসলামী ডিপিএস প্রকল্পের প্রকল্প পরিচালক সোলায়মান হোসেন সোহাগ, ইসলামী ডিপিএস প্রকল্পের সিনিয়র জেনারেল ম্যানেজার কামরুজ্জামান, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ মিজানুর রহমান, জনপ্রিয় বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ শরিফুল ইসলাম, একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আরিফুর রহমান বিপ্লব ও আল বারাকা ইসলামী ডিপিএস প্রকল্পের আবেদুর রহমান বাবু প্রমুখ।

আলোচনা সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের হাতে বীমা দাবির চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...