Current date Sep 15, 2026
বাংলাদেশ

যশোরে সন্ত্রাসীদের হামলায় যুবলীগ নেতা নিহত

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : সন্ত্রাসীদের বোমা হামলা ও ছুরিকাঘাতে আহত যুবলীগ নেতা আরাফাত রহমান লিটন মারা গেছেন। শুক্রবার রাতে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডস্থ মহিলা অধিদপ্তরের পাশে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় সামনে সন্ত্রাসী হামলায় আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, যুবলীগ নেতা লিটন ও তার সহযোগী মিলন রাত ১০টার দিকে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বসেছিলেন। এসময় সন্ত্রাসীরা এসে কয়েকটি বোমা নিক্ষেপ করে ও লিটনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। বোমায় আহত হন পাশে থাকা মিলনও। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেন। সারা শরীরে ছুরিকাঘাত ও বোমার স্পিন্টার বিদ্ধ লিটনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেয়ার পথে শনিবার ভোরে তার মৃত্যু হয়।

নিহত আরাফাত রহমান লিটন শহর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আব্দুল মুন্না মনুর ছেলে এবং আহত যুবলীগ কর্মী ফজলুল করিম মিলন একই এলাকার জামাল হোসেনের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত আবুল বাশার মিয়া জানান, বোমা হামলার ঘটনায় কারা জড়িত তা পুলিশ উদঘাটনের চেষ্টা করছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...