Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

যশোরে ৩০ সেট অক্সিজেন সিলিন্ডার দিল সাইফ পাওয়ার

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় যশোর জেলা প্রশাসনকে ৩০ সেট অক্রিজেন সিলিন্ডার (আনুসাঙ্গিক সরঞ্জামাদিসহ) দিয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। মঙ্গলবার (২৭ জুলাই) যশোর জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান এর উপস্থিতিতে সিভিল সার্জন ডা: শেখ আবু শাহীনের কাছে অক্সিজেন সিলিন্ডার তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো: রুহুল আমিন এর পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক (প্রশাসন ও সরবরাহ) মেজর (অবঃ) ফারুখ আহমেদ খান।

এ সময় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, সাইফ পাওয়ারটেক লিমিটেড করোনাকালীন সময়ে মেডিক্যাল যন্ত্রপাতি ও নগদ অর্থ সহায়তা দিয়ে আর্তমানবতার সেবায় অনন্য অবদান রেখে চলেছে। এছাড়া দেশের ক্রীড়া উন্নয়নে গৌরবময় ভূমিকা পালন করছে ।

সম্প্রতি শেখ রাসেলের জন্মদিনে সাইফ পাওয়ারটেক শিক্ষাবৃত্তি হিসেবে ১ কোটি ৮০ লক্ষ টাকা ও ১০০ টি ল্যাপটপ প্রদান করেছে। এছাড়া মেধাবী ও অসচ্ছল ১ হাজার শিক্ষার্থীকে প্রতি মাসে জনপ্রতি ১৫০০ টাকা করে মোট ১ কোটি ৮০ লক্ষ টাকা অনুদান দেন তরফদার মো: রুহুল আমিন। এছাড়া চট্টগ্রাম বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেডের বিভিন্ন সময়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে নানান সামাজিক কার্যক্রম পালন করে আসছে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...