Current date Sep 7, 2026
অর্থনীতিবাংলাদেশ

যানজট কমাতে স্কুলবাসে শুল্ক ছাড়

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : শিক্ষার্থীদের যাতায়তে বিশেষায়িত স্কুল বাস আমদানি হলে তাতে শুল্কে ছাড় দেবে সরকার। আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে এ সুবিধা প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, যানজট কমাতে উন্নত দেশগুলোর মতো ঢাকায় স্কুল বাস সংস্কৃতি চালু করতে চায় সরকার।

পরিবহন বিশেষজ্ঞদের মতে, রাজধানীর যানজটের অন্যতম প্রধান কারণ অতিরিক্ত প্রাইভেট কার। ঢাকায় মাত্র সাত হাজার বাসের বিপরীতে চলে আড়াই লাখ প্রাইভেট কার। ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল নামের একটি সংগঠনের হিসেবে রাজধানীর সড়কের সক্ষমতার ৭৬ শতাংশ ভোগ করে প্রাইভেট কার। অথচ এ পরিবহনে নগরীর মাত্র আট শতাংশ যাতায়ত করেন।

বিশেষজ্ঞরা বলছেন, যানজট নিরসনে শিক্ষার্থীদের প্রাইভেট কারে যাতায়ত বন্ধ করতে হবে। চালু করতে হবে স্কুল বাস।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, অধিকাংশ বিদ্যালয়ে স্কুল বাস নেই। তাই অভিভাবকরা প্রাইভেট গাড়ি ব্যবহার করে সন্তানদের স্কুলে পাঠান। এতে যানজট বাড়ছে। উন্নত দেশের মতো বিশেষায়িত স্কুল বাস চালু হলে যানজট কমবে, যাতায়ত সহজ ও নিরাপদ হবে। শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো এজেন্সি শিক্ষার্থীদের যাতায়াতে স্কুল বাস আমদানিতে বিশেষ শুল্ক সুবিধায় আমদানির সুযোগ দেওয়া হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...