Current date Sep 10, 2026
বিশ্ব

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক:

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। ৮ সেপ্টেম্বর বিকেলে দেশটির লেস্টারশায়ারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আলমগীর হোসেন ওরফে সাজু (৩৬), তার ৯ বছর বয়সী ছেলে জাকির হোসেন ও ৪ বছর বয়সী মেয়ে মাইরা হোসেন। একই দুর্ঘটনায় আলমগীরের স্ত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। দুর্ঘটনায় তার গর্ভপাত হয়েছে।

আলমগীর যুক্তরাজ্যের বার্মিংহামের কাছের ওয়ালসালের বাসিন্দা ছিলেন। আলমগীর যে প্রাইভেট কারটি চালাচ্ছিলেন, সেটির সঙ্গে মালবাহী একটি লরির মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই আলমগীর ও তার ছেলে জাকির নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় মেয়ে মাইরা। আলমগীরের চাচা আহমদ মোসা বলেন, তার ভাতিজা (আলমগীর) সপরিবার অবকাশ কাটাতে গিয়েছিলেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটলো, তা এখনো তাদের জানায়নি পুলিশ।

আলমগীরের বাবার নাম আবদুল কালাম। বাড়ি হবিগঞ্জের জেলার নবীগঞ্জ উপজেলায়।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...