Current date Jul 26, 2026
বিশ্ব

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সড়কে বাংলাদেশি দম্পতির মৃত্যু

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি প্রাণ হারিয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নিউইয়র্ক সিটি থেকে বিংহামটন শহরে যাওয়ার পথে নিউ সড়ক দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই তদের মৃত্যু ঘটে।

নিউইয়র্কের গাজীপুর সোসাইটির সাংস্কৃতিক সম্পাদিকা সাথী আহম্মেদ (৪৫) তার স্বামী হাফিজ আহম্মেদ অ্যাঞ্জেল (৫২)-এর মৃত্যুতে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত হাফিজ আহম্মেদের দেশের বাড়ি গাজীপুরে এবং তার স্ত্রী সাথী আহম্মেদের বাড়ি বরিশাল। তারা দীর্ঘদিন ধরে নিউইয়র্কেই বসবাস করতেন। পরিবারের চার সদস্য স্বামী-স্ত্রীসহ দু’সন্তান। তাদের ৮ বছরের সন্তান মেয়ে রাইদাকে নিয়ে শনিবার নিউইয়র্ক থেকে আপস্টেট বিংহামটন যাচ্ছিলেন।

যাওয়ার পথে নিউইয়র্ক সময় বেলা ১১টায় গাড়ি দুর্ঘটনায় স্বামী-স্ত্রী মৃত্যুবরণ করেন। তাদের ৮ বছরের মেয়ে রাইদা নিকটস্থ হাসপাতালে লাইফ সাপোর্ট আছেন। তাদের ১৮ বছরের এক ছেলে রয়েছেন। তার নাম ইসাম।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

সামনে স্থানীয় নির্বাচন, সবার সহযোগিতা চাই: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা কামনা করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার (৮ জুলাই) রাজধানীর...

Lead Newsবাংলাদেশ

শনিবার ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে আগামী শনিবার (১১ জুলাই) প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

Lead Newsআইন-আদালত

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি...