Current date Oct 25, 2026
Lead Newsবিশ্ব

যুক্তরাষ্ট্রে সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়ার দক্ষিণাঞ্চলের দুর্ঘটনার কবলে পড়েছে একটি সামরিক কার্গো বিমান। এতে পাঁচজন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তা ও সংবাদমাধ্যম। বুধবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের উপকূলীয় শহর সাভানাহের স্থানীয় এয়ারপোর্টের কাছে মহাসড়কের পার্শ্ববর্তী সমতলভূমিতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কার্গো বিমানটি পুয়ের্তো রিকো এয়ার ন্যাশনাল গার্ডের অন্তর্গত ছিল। এটি একটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল বলে দেশটির ন্যাশনাল গার্ড দাবি করছে।

জর্জিয়া এয়ার ন্যাশনাল গার্ডের ক্যাপ্টেন জেফরি বেজোর এক বিবৃতিতে বলেন, বিমানটিতে পাঁচজনই ছিলেন।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ছবিতে দেখা যাচ্ছে, বিধ্বস্ত বিমানটিতে আগুন জ্বলছে এবং আকাশে কালো ধোঁয়া উড়ছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...

Lead Newsবাংলাদেশ

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর বাড়াতে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এর সঙ্গে আরও ১০টি এয়ারবাস কেনার চুক্তি অক্টোবরে হতে...