Current date Sep 7, 2026
বিশ্ব

যুক্তরাষ্ট্রে সিনেটর পদে বিজয়ী বাংলাদেশি চন্দন

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ডিসট্রিক্ট ৫ নির্বাচনী এলাকা থেকে রাজ্যের সিনেটর প্রার্থীর মনোনয়ন নিয়ে প্রাথমিক বাছাইপর্বে বিজয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শেখ মোজাহিদুর রহমান চন্দন।

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির শেখ রহমান চন্দন ৪ হাজার ২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম অপর ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কার্ট থম্পসন পেয়েছেন ২ হাজার ১১৭ ভোট। প্রাপ্ত ভোটের সংখ্যা ৪ হাজার দুইটির মধ্যে শেখ রহমান ৬৮ শতাংশ ভোট পেয়েছেন।

আগামী নভেম্বরে জাতীয় নির্বাচনে রিপাবলিকান দলের কোনো প্রার্থী না থাকায় আনুষ্ঠানিকভাবে তিনিই হবেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইতিহাস সৃষ্টিকারী যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি সিনেটর।

নরক্রস, লিলবার্ন ও লরেন্সভিল শহর নিয়ে গঠিত এই এলাকায় গত ৮ বছর ধরে ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে কার্ট থম্পসন সিনেটর হিসেবে নির্বাচিত হয়ে আসছিলেন। তবে এবার নির্বাচনে হেরে যাওয়ায় সিনেটর পদটি দীর্ঘদিন পর হারাচ্ছেন তিনি।

বাংলাদেশের কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৃতিসন্তান শেখ মোজাহিদুর রহমান চন্দন রিপাবলিকান পার্টির হাউস ককাস চেয়ারম্যান ম্যাট হেচেটের সঙ্গে লরেন্স, উইয়িলকিন্স ও থান্ডুলেন কাউন্টিতে এর আগে ২০১২ সালে জর্জিয়া স্ট্রেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী হিসেবে একবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই সময় অল্প ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন।

তবে এবার মাত্র দুই বছর আগে প্রথম বাংলাদেশি হিসেবে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েও সকলের নজর কেড়েছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেখ রহমান এ বিজয়কে বাংলাদেশিদের বিজয় বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে সকল বাংলাদেশি ও এশিয়ান ভোটারসহ ডেমোক্র্যাটিক পার্টির সংগঠক ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...