Current date Sep 7, 2026
Lead Newsরাজনীতি

যুক্তরাষ্ট্র-ইইউ কখনো তত্ত্বাবধায়কের কথা বলেনি: ওবায়দুল কাদের

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কখনো তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (৮ জুলাই) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ পরিদর্শন শেষে তেজগাঁওয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আমাদের সরকারের পক্ষ থেকে খোলামেলা আলোচনা হয়েছে। আমরা তাদের বলে দিয়েছি নির্বাচন সংবিধান অনুযায়ী অবাধ হবে। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমরা যতগুলো বৈঠক করেছি কখনো তারা বলেনি তত্ত্বাবধায়ক সরকার আনতে হবে, তারা কখনো বলেনি প্রধানমন্ত্রীর পদত্যাগ করতে হবে, তারা বলেনি পার্লামেন্ট ভেঙে দিতে হবে। আমাদের সংবিধান অনুযায়ী একটা সুন্দর ক্রেডিবল নির্বাচন হবে।

মন্ত্রী আরও বলেন, আমরা একটা স্বচ্ছ নির্বাচন করবো এটা তাদের আমরা জানিয়ে দিয়েছি। স্বয়ং প্রধানমন্ত্রীও জানিয়ে দিয়েছেন সংবিধান অনুযায়ী নির্বাচন স্বচ্ছ ও অবাধ হবে।

মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বাংলাদেশে আগমন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মার্কিন প্রতিনিধি দল আসছে নির্বাচন সম্পর্কিত বিষয় নিয়ে নয়। তারা রোহিঙ্গাদের পরিস্থিতি জানতে আসছেন। আর ইইউ প্রতিনিধি দল আসছে নির্বাচনে পর্যবেক্ষক দল কীভাবে পর্যবেক্ষণ করবে তা দেখতে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রাজধানীর চারপাশে আউটার সার্কুলার নিয়ে ফিজিবিলিটি স্টাডি চলছে। আওয়ামী লীগ সরকারই দেশে প্রথম চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে করছে। পরবর্তী নির্বাচনে যদি আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে তাহলে আউটার সার্কুলারসহ অন্যান্য পরিকল্পনা সময় মতো বাস্তবায়ন হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...