Current date Jul 9, 2026
বিশ্ব

যুবককে গুলি করে হত্যার দায়ে ফ্রান্সে পুলিশ অভিযুক্ত

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের পশ্চিমাঞ্চলে কৃষ্ণাঙ্গ যুবককে বেআইনিভাবে গুলি করে হত্যার দায়ে ফ্রান্সের এক পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে।

ওই পুলিশ সদস্য মঙ্গলবার সন্ধ্যায় আবুবকর ফোফানা নামের ওই যুবককে গুলি করে হত্যা করে। এ ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা চলছে। খবর এএফপির।

এই দাঙ্গার মধ্যদিয়ে ফ্রান্সের সুবিধাবঞ্চিত শহর এলাকায় তরুণদের ওপর পুলিশের দমন-পীড়নের দীর্ঘদিনের অভিযোগের বিষয়টিই আবারও সামনে এলো।

পুলিশ বলছে, ২২ বছর বয়সের ওই যুবককে গ্রেফতারের সময় আত্মরক্ষার জন্য তিনি গুলি চালান। কিন্তু পরে তিনি ভুল করে গুলি চালানোর কথা বলেন।

পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় নানতাসে গাড়ি থামিয়ে আবুবকর ফোফানার গলায় একটি গুলি করে। ওই এলাকাটি সংঘবদ্ধ অপরাধের জন্য চিহ্নিত।

পুলিশ বলেছে, নিহত আবুবকর সন্দেহভাজন মাদকপাচারকারী হিসেবে নজরদারিতে ছিল। তবে এক প্রত্যক্ষদর্শী জানান, গুলি চালানোর সময় তার গাড়িটি থামানো ছিল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....