Current date Jul 24, 2026
বাংলাদেশ

যুবলীগ নেতার বিরুদ্ধে উলঙ্গ ছবি তুলে চাঁদা আদায়ের অভিযোগ

URL copied
Share URL copied

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় এক মেয়ের সঙ্গে ব্যবসায়ীর উলঙ্গ ছবি তুলে চাঁদা আদায়ের অভিযোগে যুবলীগ নেতা ও মাই টিভির বগুড়া প্রতিনিধি লতিফুল করিমসহ তার আট সহযোগীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বগুড়া শহরতলীর বুজরুকবাড়িয়া গ্রামের বরফ ব্যবসায়ী আব্দুল মান্নান বাদী হয়ে গতকাল মঙ্গলবার সদর থানায় মামলাটি করেন। অভিযুক্ত লতিফুল করিম বগুড়া জেলা যুবলীগের সদস্য ও মাই টিভির বগুড়া জেলা প্রতিনিধি।

মামলায় বলা হয়েছে, বরফ ব্যবসায়ী আব্দুল মান্নান (৪৮) বুজরুকবাড়িয়া গ্রামের আফসার আলীর ছেলে। গেলো ২৪ মার্চ তার সঙ্গে দেখা করার জন্য এক মেয়ে আসে।তিনি পূর্বপরিচিত এই মেয়েকে নিয়ে প্রতিবেশী বন্ধু এনামুলের বাড়িতে যায়। সেখানে বসে কথা বলার সময় যুবলীগ নেতা করিমসহ তার সহযোগীরা হামলা চালায়। তারা মান্নান ও ওই মেয়েকে লাঠি দিয়ে ব্যাপক মারপিট করে। একপর্যায়ে দুইজনকে উলঙ্গ করে পাশাপাশি দাঁড় করিয়ে ছবি তোলে। অন্য একজন পুরো ঘটনাটি ভিডিও করে রাখে।

পরে ভিডিও প্রকাশ করার হুমকি দিয়ে পাঁচ লাখ চাঁদা দাবি করে করিম ও তার সহযোগীরা। তারা বাড়ির মালিক এনামুলকে লাঠি দিয়ে ব্যাপক মারপিট করে। একপর্যায়ে আব্দুল মান্নানের ছোট ভাই আব্দুল হান্নানকে মোবাইল ফোন করে ডেকে আনে। এরপর বড় ভাইয়ের মতো তাকেও ব্যাপক মারপিট করা হয়। অমানুষিক নির্যাতনের একপর্যায়ে মান্নান বাড়ি থেকে ৫০ হাজার টাকা নিয়ে করিমকে দেয়। পরে জাহিদুল নামের একজনের জিম্মায় আরও ৩০ হাজার টাকা দেয়ার শর্তে তাদের ছেড়ে দেয়া হয়।

পরদিন ২৫ মার্চ আরও ১৫ হাজার টাকা জিম্মাদার জাহিদুলের কাছে দেয় মান্নান। এসময় করিম তাদের নির্দেশ দেয় মারপিটে যারা আহত হয়েছে তারা যেন বাইরে চিকিৎসা না করে। কিন্তু প্রচণ্ড মারপিটের কারণে এনামুলের অবস্থা গুরুতর হওয়ায় আসামিরা তাকে চিকিৎসার কথা বলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তার খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বলেন, যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশি তদন্তে ঘটনার সত্যতা মিলেছে।

অভিযুক্ত যুবলীগ নেতা লতিফুল করিম মুঠোফোনে সাংবাদিকদের জানান, তিনি এ ধরনের ঘটনার কথা বলতে পারেন না। ওই এলাকায় যুবলীগের দুইটি গ্রুপে মারামারি হয়েছে বলে শুনেছেন। কাউকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ সঠিক নয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...