Current date Sep 7, 2026
বিনোদন

যে কারণে আনুশকাকে বিয়ে করতে পারছেন না প্রভাস

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : ‘বাহুবলী’ ছবির ব্যাপক জনপ্রিয়তার পর আনুশকা শেঠিকে প্রভাস বিয়ে করতে চলেছেন এমন গুঞ্জন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ জোরেসোরে শোনা গিয়েছিল। তবে প্রভাস কিংবা আনুশকা কেউই কখনও তাদের সম্পর্কে কথা স্বীকার করেননি। তারা শুধুই ভালো বন্ধু বলে দাবি করে এসেছেন।

তবে একটি বিশেষ সূত্রের বরাত দিয়ে সম্প্রতি ভারতীয় গণমাধ্যম বলছে, প্রভাস কখনও অানুশকাকে বিয়ে করবেন না। আর এর প্রধান কারণ হল তার পরিবার। সূত্রের খবর, প্রভাসের পরিবার নাকি ভীষণই রক্ষণশীল। তারা কখনও অানুশকাকে প্রভাসের স্ত্রী হিসাবে মেনে নেবেন না। কারণ প্রভাসের পরিবার নাকি ‘লাভ ম্যারেজ’-এরই বিরোধী। বিশেষ করে প্রভাসের বাবা এবং কাকা দু’জনেই অ্যারেঞ্জ ম্যারেজের পক্ষে, আর প্রভাস তার বাবা ও কাকার খুব কাছের। তাই পরিবারের বিরুদ্ধে গিয়ে তিনি অানুশকাকে বিয়ে করবেন না বলে ধারণা করছে তার ঘনিষ্ট মহল। এমনকি এই কারণে আনুশকা-প্রভাস তাদের সম্পর্ককে কেবল বন্ধুত্বের পর্যায়েই সীমাবদ্ধ রেখেছেন বলে প্রভাসের পরিবারের এক সদস্য একটি গণমাধ্যমকে জানিয়েছেন।

এরপরও প্রভাস-অানুশকা বাস্তবে বিয়ে করবেন কিনা সেটা দেখার জন্য তাদের কারও একজনের বিয়ে পর্যন্ত অপেক্ষা করতে হবে ভক্তদের।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...