Current date Sep 7, 2026
খেলা

যে কারণে ৩ টন খাবার নিয়ে রাশিয়ায় মেসিরা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ২১তম ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। ইতোমধ্যে প্রায় সব দেশই তাদের খেলোয়াড়দের নিয়ে রাশিয়া পৌঁছে। ব্যতিক্রম নয়, লিওনেল মেসির আর্জেন্টিনাও। তবে আশ্চর্যজনক হলেও সত্য দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা রাশিয়ার আসার সময় দেশ থেকে সঙ্গে করে নিয়ে এসেছে ৩ টন খাবার।

তা সঙ্গে এতো খাবার নেওয়ার রহস্য কী? আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, চাহিদা অনুযায়ী সঙ্গে সঙ্গে খাবার যাতে পাওয়া যায় সেই কারণে এমন আঁটসাট বেঁধে নেমেছে আর্জেন্টিনা। কারণ, মস্কো থেকে ত্রিশ মাইল দূরে ব্রনিস্তিতে বেস ক্যাম্প করছে আর্জেন্টিনা। ব্রনিস্তিতে মেসিরা যখনই যা খেতে চাইবেন তা যেন সাথে সাথেই পেয়ে যান। এছাড়া রাশিয়ায় নতুন খাবারে যাতে ফুটবলারদের কোনভাবেই পেটের সমস্যায় না পড়তে হয় সেজন্য ৩ টন খাবার দেশ থেকে নিয়ে এসেছে আর্জেন্টিনা।

তবে শুধু খাবার নয়, সাথে করে নিজ দেশের শ্যেফদেরও ভাড়া করে রাশিয়ায় এনেছে আর্জেন্টিনা ফুটবল দল। জাতীয় দল রাশিয়ায় পৌঁছানোর দু’দিন আগে সেখানে গিয়ে ঘাটি বাঁধে আর্জেন্টাইন শ্যেফরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে এমন অবাক করা তথ্য দিয়েছে আর্জেন্টিনার শ্যেফরা।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...