Current date Sep 7, 2026
খেলা

যে রেকর্ডে সবাইকে ছাড়িয়ে গেলেন কোহলি

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল মঙ্গলবার নিজেদের চতুর্থ ম্যাচে হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের হারের দিনে বেশ উজ্জ্বল ছিলেন অধিনায়ক বিরাট কোহলি। খেলেছেন ৯২ রানের হার-না-মানা চমৎকার একটি ইনিংস। আর তাই গড়েছেন নতুন একটি রেকর্ড। আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন।

এই কীর্তিটি গড়তে কোহলি টপকে গেড়লেন জাতীয় দলের সতীর্থ সুরেশ রায়নাকে। এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলা রায়নার সংগ্রহ এখন পর্যন্ত ৪৯৫৮ রান। এতদিন তিনিই ছিলেন আইপিএলের সর্বোচ্চ সংগ্রাহক।

গতকাল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে উদ্বোধনীতে ব্যাট করতে নেমে কোহলি ৬২ বলে ৯২ রান করেন। যাতে সাতটি চার, চারটি ছক্কায় সাজানো ছিল দুর্দান্ত ইনিংস। কিন্তু এদিন তাঁর দল ৪৬ রানে হেরে যায়।

এবারের আইপিএলে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে দুটি ফিফটিতে কোহলির সংগ্রহ ২০১ রান। তাই ভারতীয় ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরে তিনি রয়েছেন শীর্ষে।

আসরে নিজে ভালো করলেও তাঁর দলের অবস্থা খুব একটা ভালো নয়। চার ম্যাচে মাত্র এক জয় ও তিন হারে দুই পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে। তাদের পরে একমাত্র দল হিসেবে আছে দিল্লি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...