Current date Jul 7, 2026
বাংলাদেশ

যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিও ভুক্তির কাজ চলছে : শিক্ষামন্ত্রী

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নিয়ম-নীতির আওতায় যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিও (মানথলি পে অর্ডার) ভুক্তির কাজ চলছে।

নবগঠিত এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’র (ইআরএবি) একটি প্রতিনিধি দল আজ সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করলে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষকদের বিভিন্ন সমস্যা দূর করতে মন্ত্রণালয় কাজ করছে। তাদের গুনগত মান বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তিনি বলেন, নতুন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তির ক্ষেত্রেও সুবিচার নিশ্চিত করা হবে।

ইআরএবি’র ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান খান এবং সাধারণ সম্পাদক সাব্বির নেওয়াজ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এ সময় উপস্থিত ছিলেন।

নাহিদ বলেন, সবার সহযোগিতায় শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ অগ্রগতি অর্জন করেছে। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা ‘আমরা সব সময় পেয়ে আসছি এবং ভবিষ্যতেও এই সহযোগিতা চাই’।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...