Current date Sep 7, 2026
বিনোদন

যৌন হয়রানি নিয়ে মুখ খুললেন ঐশ্বরিয়া

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : হলিউড প্রযোজক হার্ভে উইনস্টেইনের যৌন কেলেঙ্কারি নিয়ে মুখ খুলে ছিলেন হলিউডের একের পর এক নায়িকা।

যৌন হেনস্থার প্রতিবাদের এই ভাবধারায় সামিল হন বিশ্বের অনেক নারী। সেই প্রতিবাদের ঝড় এসে ভারতেও লাগে।

একের পর এক নারী সোশ্য়াল মিডিয়ায় মুখ খুলতে থাকেন যৌন হেনস্থা নিয়ে। যোগ দেন তারকারাও। আর এবার

যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেন, এই মি টু আন্দোলনে সামিল হয়ে সকলেই নিজের

মতো করে মত প্রকাশ করছেন। আর ভালো ব্যাপার এটাই যে, সকলে মিলে এটা নিয়ে আলোচনা করছেন। বিশ্বের

এক অংশেই এটাকে আটকে রাখা ঠিক নয়। বিষয়টিকে ইতিবাচক বলে জানিয়েছেন ঐশ্বরিয়া।

অ্যাশ বলেন, যদি কোনও নারী মনে করেন যে তাঁকে সমঝোতা করতে বাধ্য করা হচ্ছে, তাহলে তার বেরিয়ে এসে

মুখ খোলা উচিত। এটা শুধু সেলেব্রিটিদের মধ্যেই আটকে থাকার বিষয় নয়। সকলেরই এতে এগিয়ে আসা উচিত।

হলিউড প্রযোজক হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে একটা সময়ে সোচ্চার হয়েছিলেন বহু নারী।

এরপর সমাজে বার বার ঘটে চলা নারীদের ওপর অত্যাচার নিয়ে মুখ খুলতে থাকেন নারীরাই। মুখোশের আড়ালে

লুকিয়ে থাকা বহু পুরুষের অত্যাচারী রূপকে অনেকেই সামনে এনেছেন। এবার সেই যৌন হেনস্থার প্রতিবাদ

আন্দোলনের সমর্থনে মুখ খুললেন ঐশ্বরিয়া।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...