Current date Sep 8, 2026
বাংলাদেশ

রংপুরে ট্রাকে অ্যাম্বুলেন্সের ধাক্কা, প্রসূতিসহ নিহত ৩

URL copied
Share URL copied

রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ থানার পাগলাপীর এলাকায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিলে প্রসূতিসহ তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তারাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তারাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নীলফামারীর সৈয়দপুর থেকে একটি অ্যাম্বুলেন্স প্রসূতিকে নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। তারাগঞ্জে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে দাঁড়ানো ওই ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটি। এতে ঘটনাস্থলেই ওই প্রসূতিসহ তিনজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর নুর ইসলাম জানান, দিনাজপুরের বীরগঞ্জ থেকে মোসাদ্দেক আজাদ নামে এক ব্যক্তি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে রংপুর মেডিকেলে আসছিলেন। পথে পাগলাপীর এলাকায় একটি থেমে থাকা ট্রাকের পেছনে ওই অ্যাম্বুলেন্সটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মনি বেগম ও অ্যাম্বুলেন্সের সহকারী তুষার মিয়া (২৬) মারা যান। তুষার দিনাজপুরের বিশ্বনাথপুর এলাকার আসাদ মিয়ার ছেলে। নুর ইসলাম আরও জানান, দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক ও নিহত মনির স্বামী মোসাদ্দেক আজাদ আহত হয়েছেন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...