Current date Jul 3, 2026
Lead Newsবাংলাদেশ

রংপুরে বাস-কাভার্ডভ্যান ধাক্কায় হেলপারসহ নিহত ৩

URL copied
Share URL copied
 পিপল নিউজ  ডেস্ক:

রংপুরের পীরগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় যাত্রীবাহী বাসের হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১০ জন।

সোমবার রাত ১টার দিকে উপজেলার ধাপেরহাট ফাইভস্টার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পীরগঞ্জের প্রথম ডাঙ্গা গ্রামের সামসুন নাহার (২৭), একই উপজেলার ধোল্লাকান্দি গ্রামের ঝর্ণা বেগম ও হেলপার (৩০) অজ্ঞাত। তবে হেলপারের বাড়ি ঠাকুরগাঁও বলে জানা গেছে।

পীরগঞ্জ থানার এসআই মোসলেম উদ্দিন জানান, রাত ১টার দিকে কাভার্ডভ্যানটি ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। ওপর দিকে ঢাকা থেকে জাকির পরিবহনের বাসটি ঠাকুরগাঁও যাচ্ছিল।

পথে উপজেলার ধাপেরহাট ফাইভস্টার মোড় এলাকায় কাভার্ডভ্যানটি ওই বাসটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এসময় আহত হয় ১০ বাসযাত্রী তাদের পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share URL copied
Lead Newsবিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান ‘শান্তিচুক্তি’: অবশেষে খুলছে হরমুজ প্রণালি

নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবশেষে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক চুক্তির ঘোষণা দিয়ে জানিয়েছেন,...

Lead Newsবাংলাদেশ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি’র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ এবং আকিজ অনলাইনের...