Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

রংপুরে ভোটার উপস্থিতি প্রচুর : সিইসি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোটকেন্দ্রে প্রচুর ভোটার উপস্থিত হয়েছেন। এখন পর্যন্ত (বেলা ২টা) ৪৫ শতাংশ ভোট পড়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসিটিভি পর্যবেক্ষণ মনিটরিং রুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, ভোট কেন্দ্রে প্রচুর ভোটারের উপস্থিতি দেখতে পাচ্ছি। আমারা বলে দিয়েছি, সাড়ে ৪টার মধ্যে যারা কেন্দ্রে থাকবে রাত যতই হোক তাদের ভোট নেওয়া হবে। আমরা বিশ্বাস করি, ভোট কাস্টের পার্সেনটেজ শেষ পর্যন্ত অনেক বাড়বে।

ভোটগ্রহণ অনেক সুশৃঙ্খল হচ্ছে দাবি করে সিইসি বলেন, ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ, উৎসাহ-উদ্দীপনা রয়েছে। প্রশাসন প্রথম থেকে সহযোগিতা করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। ফলে কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তিনি বলেন, একটা জিনিস খুবই সুখকর, ভোটাররা সংযমের সঙ্গে ভোটের লাইনে অপেক্ষা করছেন। ভোটের মাঠে মিডিয়াকে অবাধ সুযোগ দেওয়া হয়েছে। স্বচ্ছতার জন্য মিডিয়ার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তারা (মিডিয়া) সঠিক তথ্য উপস্থাপন করছে। রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররাও যথেষ্ট দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন।

জাপার প্রার্থীর অভিযোগের বিষয়ে সিইসি বলেন, জাপার প্রার্থীর অভিযোগ ছিল একজনের ভোট দিতে অসুবিধা হয়েছিল। পরে ভোট দিতে পেরেছেন। প্রযুক্তিতে যেকোনো মেকানিক্যাল সমস্যা হতে পারে। ১ পার্সেন্ট ২ পার্সেন্ট হাতের আঙ্গুলের ছাপ মিলছে না। স্যানিটাইজার দিয়ে আঙ্গুল পরিষ্কার করে দেওয়া হচ্ছে। কারো কারো মিলেছে তবে অনেকের মেলেনি। যাদের ছাপ মিলেছে না তাদের বলেছি, পরে আসতে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...