Current date Sep 7, 2026
খেলা

রক্তের সম্পর্ক তো বদলাতে পারব না : ইমাম

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত ফর্মে রয়েছেন পাকিস্তানের তরুণ ওপেনার ইমাম-উল-হককে। ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন তিনি। তবে সব জায়গায়ই তাবক শুনতে হয় ‘ইনজামামের ভাতিজার কি খবর?’ চাচা ইনজামাম-উল-হক পাকিস্তান দলের সাবেক অধিনায়ক ছিলেন, এখন প্রধান নির্বাচক। আর এই পরিচয়-পদবিতেই যেন বারবার প্রশ্নবিদ্ধ ইমাম!

অভিষেক টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৭৪ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ইমাম। তবে দলকে পরাজয়ের হাত থেকে বাঁচানোর পর ইমামকেই কথা শুনতে হলো! ধারাভাষ্যকার রমিজ রাজা বাঁহাতি এই ব্যাটসম্যানকে বলে বসলেন, ‘এবার তবে চাচা ইনজামাম নির্ভার হলেন!’

এ ব্যাপারে ইমাম বলেন, ‘আমি এখন এটাতে অভ্যস্ত। যখন আমাকে ওয়ানডে দলে নেয়া হয়, তখনও চাপ ছিল। আমি তখন ভালো পারফর্ম করি, এখন আমি আত্মবিশ্বাসী। সামনে ইংল্যান্ড সফরের দিকে তাকিয়ে আছি।’

সমালোচকদের মুখ বন্ধ রাখতে যে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে তা ভালো করেই জানেন ইমাম। তিনি বলেন, ‘বাস্তবতা হলো, আমি তার (ইনজামাম) ভাতিজা। আমি তো রক্তের সম্পর্ক বদলাতে পারব না। আমি শুধু ব্যাট হাতে পারফর্ম করতে পারি, খেলতে পারি ইতিবাচকভাবে।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...