Current date Oct 23, 2026
বিজ্ঞান

রক্ত পরীক্ষায় মিলবে ক্যান্সারের পূর্বাভাস!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর যেকারো নিজের কিংবা স্বজনদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। কারণ কখনো কখনো একদম শেষ পর্যায়ে ধরা পড়ে এই মারণব্যাধি। ফলে পর্যাপ্ত চিকিত্সার সুযোগ আর থাকে না। তবে ক্যান্সার যদি প্রাথমিক স্তরে ধরা পড়ে তবে চিকিত্সার মাধ্যমে নিরাময় সম্ভব।

সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা বলছেন—প্রাথমিক অবস্থায় নয়, অনেক আগেই রক্ত পরীক্ষার মাধ্যমে পূর্বাভাস পাওয়া যাবে কোনো ব্যক্তির ক্যান্সার ‘হবে’ কি না। তখন তিনি চিকিত্সকের শরণাপন্ন হয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক চিকিত্সা নিতে পারবেন। বিজ্ঞানীরা এই পরীক্ষার নাম দিয়েছেন ‘লিকুইড বায়োপসি’। গবেষণাগারে তারা ১০ ধরনের ক্যান্সার নিখুঁতভাবে পূর্বাভাস দিতে পেরেছেন এই পরীক্ষার মাধ্যমে। গবেষক দলের নেতৃত্বে আছেন যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের টসিগ ক্যান্সার ইনস্টিটিউটের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. এরিক ক্লেইন। সম্প্রতি শিকাগোতে অনুষ্ঠিত ক্যান্সার বিষয়ক বার্ষিক সম্মেলনে তারা গবেষণার ফলাফল উপস্থাপন করেন।

গবেষকরা জানিয়েছেন, মাঠপর্যায়ে এই পরীক্ষা প্রয়োগের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তবে তারা আশা করছেন শিগগিরই একটা ভালো খবর দিতে পারবেন যাতে ক্যান্সার শনাক্তের জন্য জটিল স্তরে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা না করতে হয়। বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা মোট ১৬২৭ জন ব্যক্তির উপর এই গবেষণা চালিয়েছেন। এদের মধ্যে ৭৪৯ জনের ক্যান্সার ছিল না। বাকিদের বিভিন্ন স্তরের অ-শনাক্ত ক্যান্সার ছিল। প্রত্যেকের ক্ষেত্রেই সঠিক ফলাফল দিয়েছে তাদের এই গবেষণা। তারা বলেছেন, রোগীর উপর তিন ধরনের রক্ত পরীক্ষা করা হয়। অগ্ন্যাশয়, ডিম্বাশয়, ফুসফুসসহ কিছু ‘আনকমন’ ক্যান্সারও সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করতে পেরেছেন তারা। তাদের গবেষণাকালে ডিম্বাশয়ের ক্যান্সার বেশি ধরা পড়েছে। অগ্ন্যাশয়ের ক্যান্সার ৮০ শতাংশ সঠিকতার মানদণ্ড ঠিক রেখে শনাক্ত করা সম্ভব হয়েছে।

গবেষণা প্রবন্ধে তারা বলেছেন, অগ্ন্যাশয় ক্যান্সার এমন এক রোগ যেটি সাধারণত একদম ‘অ্যাডভান্সড’ স্তরে গিয়ে ধরা পড়ে। ফলে চিকিৎসা ভীষণ কঠিন কিংবা অসম্ভব হয়ে পড়ে। গবেষকদের মতে, তাদের এই পরীক্ষা সবার জন্য উন্মুক্ত করতে পারলে ক্যান্সারে আক্রান্ত হবার আগেই যে কেউ সতর্ক হয়ে যেতে পারবেন। তবে ঠিক কতদিন পর এই পরীক্ষা সবার জন্য উন্মুক্ত হতে পারে সে ব্যাপারে তারা নির্দিষ্ট করে কিছু বলেন নি।-সিএনএন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...