Current date Sep 7, 2026
অর্থনীতি

রমজানের আগেই ভারত থেকে আনা হবে পেঁয়াজ-চিনি: বাণিজ্য প্রতিমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রমজান উপলক্ষে ভারত থেকে পেঁয়াজ ও চিনি আনা হবে। ইতিমধ্যে ভারতের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে বিসিসিসিআই ও ইকোনমিক রিপোর্টাস ফোরাম যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট বাজার ব্যবস্থার লক্ষ্য নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ শুরু করেছে। রমজানে যেহেতু চিনি ও তৈলের চাহিদা বেশি থাকে সেহেতু আমরা চিনি ও তৈল আমদানিতে ভ্যাট এন্ড ট্যাক্স কমানোর জন্য আবেদন করেছি। প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন।

আহসানুল হক বলেন, এবার টিসিবির আওতায় খেজুর, চিনি, চাল, ডাল, ছোলা দেওয়া হবে। যাতে সাধারণ মানুষ কমমূল্যে রমজানে এসব পণ্য কিনতে পারেন।

তিনি বলেন, ইতিমধ্যে আমাদের ১৮ লাখ মেট্রিক টন চাল মজুদ আছে। এছাড়া ১৩ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। সব মিলিয়ে চালের কোন সমস্যা বা দাম বাড়ানোর সুযোগ থাকছেনা।

অনুষ্ঠানে চীনকে ধন্যবাদ জ্ঞাপন করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগির অন্যতম চীন। বিশেষ করে লজিস্টিক সাপোর্ট দিয়ে বাংলাদেশের সড়ক ও বড় স্থাপনা নির্মাণে বড় ভূমিকা রেখেছে তারা। আমরা চাই চায়নার সঙ্গে আমাদের ট্রেড গ্যাপ রয়েছে, সেই গ্যাপটা পুরণ করতে। এছাড়া চাইনিজ ব্যাংক যদি বাংলাদেশ আসে আমদানি রফতানিতে আমাদের সুবিধা বাড়বে।

এসময় দেশে আমদানির চেয়ে রফতানি বাড়াতে নানা উদ্যোগ গ্রহণের কথা জানান তিনি।

অনুষ্ঠানে ফেডারেল বাংলাদেশ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুব আলম, চায়না অ্যাম্বাসির ডেপুটি চিফ ইয়ান হ্যালোং সহ ইকোনমিক রিপোর্টার ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...