Current date Sep 13, 2026
বাংলাদেশ

রাঙামাটিতে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৩

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

রাঙামাটি ও বান্দরবান সীমান্তবর্তী রাজস্থলী উপজেলায় দুই সন্ত্রাসী দ্রুপের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) সকালে উপজেলার গাইন্ধ্যা ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

জানা যায়, সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সঙ্গে মগ লিবারেশন পার্টির (এমএলপি) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটলে ওই ৩ জন নিহত হয়।

বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটির পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের টাইঙ্গা পাড়া থেকে মগ লিবারেশন পার্টির ১২ থেকে ১৫ জনের একটি দল সীমান্তবর্তী রাঙামাটির রাজস্থলী উপজেলায় যাওয়ার পথে রাজস্থলীর গাইন্ধ্যা ইউনিয়নের বালুমুড়া সড়কের কেঁচিপাড়া এলাকায় জেএসএসের একটি গ্রুপ তাদের ওপর হামলা চালায়। এতে সশস্ত্র দুগ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

রাজবিলা ইউনিয়নের চেয়ারম্যান ক্যঅং প্রু জানান, গোলাগুলির শব্দ শোনা গেছে রাজবিলা-রাজস্থলী সীমান্তবর্তী এলাকায়। তিনজনের মরদেহ পড়ে থাকার খবর শুনেছি। ঘটনাস্থল রাঙামাটির রাজস্থলী উপজেলার বালুমুড়া কেঁচি পাড়া এলাকায় পড়েছে।

রাঙামাটির পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন বলেন, দুগ্রুপের সংসর্ঘে ৩টি মরদেহ পড়ে থাকার খবর শুনেছি। ঘটনাস্থল রাঙামাটি জেলার দুর্গম একটি এলাকা। ঘটনার খবর পাওয়ার পরপরই সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। বিকেল ৪টা পর্যন্তও তারা পৌঁছাতে পারেনি বলে জেনেছি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...