Current date Sep 7, 2026
অর্থনীতি

রাঙ্গামাটিতে আদা চাষে রূপালী ব্যাংকের কৃষি ঋণ বিতরণ

URL copied
Share URL copied

নিজস্ব ডেস্ক:

“দেশের পাহাড় জাগলো বলে বাংলাদেশ আজ ধন্য আদা-হলুদ করবে আবাদ, সারাদেশের জন্য” এই স্লোগানে দেশকে আদা চাষে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষে রাঙ্গামাটিতে রূপালী ব্যাংকের উদ্যোগে আদা চাষে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় রূপালী ব্যাংকের পার্বত্য অঞ্চলের শাখাসমূহের বাস্তবায়নে পর্যটন হলিডে কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি রূপালী ব্যাংকের ডিএমডি খন্দকার আতাউর রহমান আদা চাষীদের হাতে ঋণের চেক তুলে দেন । এই কর্মসূচীর আওতায় ব্যাংক ৫০০ কৃষকের মাঝে সর্বমোট ৫ কোটি টাকা বিতরণ করবে। চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের জিএম কাজী ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ বিভাগের জিএম মো. মজিবর রহমান এবং পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক সালেহ বিন সামসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...