Current date Sep 8, 2026
Lead News

রাজধানীতে একজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুর থানার একতা হাউজিং এলাকায় শিরু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে একতা হাউজিং এলাকার ৮ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

নিহত শিরু মিয়া পরিবার নিয়ে শেখেরটেক এলাকায় ৮ নম্বরে থাকতেন। বিভিন্ন নির্মাণাধীন ভবনে ইট, বালু, রড সরবরাহ করতেন।

তার স্ত্রী জোসনা বেগম জানান, ‘এক কাজে গাজীপুর গিয়েছিলেন তিনি। কাজ শেষে বাসায় ফিরে আসেন। এরপর তিনি বাসায় কাপড়-চোপড় রেখে আবার বের হয়ে যান। পেছন পেছন আসলে আমাকে বাসায় চলে যেতে বলেন। শরীর খারাপ থাকায় আমি চলে আসি। পরে রাত ৯টার দিকে খবর পাই আমার স্বামীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। আমার জানামতে কারও সাথে তার কোনো শত্রুতা ছিল না। আমার স্বামী দীর্ঘদিন ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার হাসুর সাথে রাজনীতি করতেন।’

নিহতের ছেলে মো. মামুন বলেন, ‘আমার বাবা কাজ শেষে বাসায় ফেরেন। তিনি বাসায় যাওয়ার সময় তার সঙ্গে আমার শেষবার কথা হয়। এর কিছু সময় পরে একজন আমাকে ফোন দিয়ে জানান, আমার বাবাকে কারা যেন কুপিয়েছে। কিন্তু আমরা ঘটনাস্থলে এসে দেখি তার গলাকাটা অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। তার সঙ্গে কারো শত্রুতা আছে বলে আমার জানা নেই।’

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) বলেন, একতা হাউজিং এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে হত্যার কারণ এখনই বলা যাচ্ছে না। পুলিশ কাজ করছে। এরই মধ্যে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে তদন্ত শুরু করেছে। সিআইডির কাজ শেষ হলে সুরতহাল প্রতিবেদন করা হবে। ঘটনার সাথে যেই জড়িত থাকুক না কেন তাদের দ্রুত গ্রেফতার করা হবে।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল জানায়, আমরা সাড়ে ৯টার দিকে ঘটনার খবর জানতে পারি। প্রাথমিকভাবে মনে হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এমন হত্যাকাণ্ড হতে পারে। তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িতরা যেই হোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...