Current date Sep 13, 2026
বাংলাদেশ

রাজধানীতে ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদ এলাকা থেকে বেসরকারি ডেফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম আকাশ রায় (২৪)। তিনি বাসার চতুর্থ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন বলে ধারণা করছেন তার বন্ধুরা।

বুধবার (২৩ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুই মাস আগে তিনি কম্পিউটার সায়েন্স থেকে অনার্স সম্পন্ন করেন।

গুরুতর আহত অবস্থায় আকাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আকাশের বন্ধু পঙ্কজ জানান, আকাশ ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে ভবনের চার তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঠিক কী কারণে সে আত্মহত্যা করেছে, সেটি জানা নেই।

আকাশের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চরতা গ্রামে। বাবার নাম রতন রায়। বর্তমানে তিনি শুক্রাবাদে ৮/এ নম্বর বাসায় থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...