Current date Sep 16, 2026
বাংলাদেশ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানী ও ক্যান্টনমেন্টের মধ্যবর্তী স্থানে রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বয়স হবে আনুমানিক ৬০ বছর।

আজ বুধবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরনে ছিল সাদা-কালো চেক শার্ট ও চেক লুঙ্গি।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ রবি উল্লাহ জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ সকালের দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।

এএসআই রবি উল্লাহ জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

 

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...