Current date Sep 11, 2026
বাংলাদেশ

রাজধানীতে তেলবাহী ট‍্যাংকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কাকরাইলে স্কাউট ভবনের সামনে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় শহিদুল ইসলাম (৪০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শহিদুল ইসলামের শ্যালক জামিল ঢাকা বলেন, আমার দুলাভাই একজন পাঠাও চালক। রাতে বাসায় ফেরার সময় কাকরাইল স্কাউট ভবনের সামনে একটি তেলের ট্যাংকার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তিনি সবুজবাগ থানার বাসাবো হক আবাসিক সোসাইটিতে থাকতেন। তার বাড়ি মৌলভীবাজার জেলায়।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...