Current date Sep 16, 2026
বাংলাদেশ

রাজধানীতে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে র‌্যাবের (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের কুখ্যাত মাদক ব্যবসায়ী নাদিম ওরফে পঁচিশ (৩৫) এবং বেড়িবাঁধ এলাকায় অপর এক ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় মিরপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী ইব্রাহিম ওরফে পাইলট বাবু (৩৫) মারা গেছেন। আজ মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও মিরপুরের বেড়িবাঁধ এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পৃথক এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নারায়ণঞ্জের রূপগঞ্জ এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে গুলি বিনিময়কালে জেনেভা ক্যাম্পের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিম ওরফে পঁচিশ (৩৫) নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...

Lead Newsবাংলাদেশ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে গণ-রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬)...

Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...