Current date Jul 4, 2026
Lead Newsবাংলাদেশ

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা সন্ত্রাসী। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাড্ডার সাঁতারকুল রোড এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বয়স ৩০-৩৫ বছরের মধ্যে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার উপ পরিদর্শক (এসআই) শহীদ জানান, বুধবার রাতে বাড্ডার সাঁতারকুল রোড এলাকায় ডিবি পুলিশের সঙ্গে একদল সন্ত্রাসীর গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে উদ্ধার করা হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে আজ বৃহস্পতিবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

নিহতদের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...