Current date Jul 3, 2026
Lead Newsবাংলাদেশ

রাজধানীতে বাস চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত, সড়ক অবরোধ

URL copied
Share URL copied
পিপল নিউজ প্রতিবেদক :

রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত পরিবহনের একটি বেপরোয়া বাস পিষে মারল আবরার আহমেদ চৌধুরী নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে।

সোমবার সকাল সোয়া ৭টার দিকে ভাটারা এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রকে চাপা দেয় সুপ্রভাত পরিবহনের ওই বেপরোয়া বাসটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই পরিবহনের অপর একটি বাসকে ওভারটেক করার জন্য বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন চালক। দুর্ঘটনার পর নিহত ছাত্রের সহপাঠীরা বাসটি আটক করে। এ সময় চালক ও হেলপার পালিয়ে যায়।

এদিকে ছাত্র নিহত হওয়ার ঘটনায় কুড়িল বিশ্বরোডের নর্দা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ ছাত্ররা এ সময় সুপ্রভাত পরিবহনের সব বাস আটক করে রাস্তা বন্ধ করে মিছিল করতে থাকেন।এতে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী লোকজনসহ সব বাসযাত্রী। এ সময় তাদের পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে যাত্রা করতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ছাত্রদের শান্ত করার চেষ্টা করে। ঘটনাস্থলে আসা গুলশান থানার এসআই মোশাররফ হোসেন জানান, ঘাতক বাসটি আটক করে থানায় পাঠানো হয়েছে। চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।

Share URL copied
Lead Newsবিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান ‘শান্তিচুক্তি’: অবশেষে খুলছে হরমুজ প্রণালি

নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবশেষে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক চুক্তির ঘোষণা দিয়ে জানিয়েছেন,...

Lead Newsবাংলাদেশ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি’র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ এবং আকিজ অনলাইনের...