Current date Sep 15, 2026
বাংলাদেশ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৭

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৭ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা করা হয়েছে।

আটকের সময় তাদের কাছ থেকে ১ হাজার ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেট ১ কেজি ৭৬০ গ্রাম গাঁজা ও ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এরমধ্যে বুধবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত কলাবাগান থানার পান্থপথ, কাঁঠালবাগান, গ্রিন রোডের আশপাশ ও পান্থকুঞ্জ এলাকার আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়। এসময় গাঁজা ও বিভিন্ন মাদকদ্রব্যসহ ৩১ জনকে আটক করে পুলিশ।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...