Current Date:Jun 30, 2026

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮৬

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন থানা এলাকার মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৮৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ৯২১ পিস ইয়াবা, ৪৪৫ গ্রাম হেরোইন, ১০ কেজি ৫৬০ গ্রাম গাঁজা ও ১০৪ বোতল দেশিমদ উদ্ধার করা হয়।

শুক্রবার (২৯ জুলাই) ভোর ৬টা থেকে শনিবার (৩১ জুলাই) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৬টি মামলা রুজু হয়েছে।

Share