Current date Oct 28, 2026
Lead Newsঅর্থনীতি

রাজধানীর ধলপুরে ভিসতা শোরুম উদ্বোধন করলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধলপুরে উদ্বোধন হলো ভিসতা ইলেকট্রনিক্স এর নতুন শোরুম। আপন ইলেকট্রনিক্স নামের এরও ইডিলার শোরুম থেকে পাওয়া যাবে ভিসতা ব্র্যান্ডের বিভিন্ন মডেলের টেলিভিশন। বিশেষ করে বড় পর্দার ভিসতা টিভি পাওয়া যাবে ওই শোরুম থেকে।

৫ নভেম্বর শনিবার ভিসতার ওই শোরুম উদ্বোধন করেন ভিসতার পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিসতা চেয়ারম্যার শামসুল আলম, পরিচালক উদয় হাকিম, নির্বাহী পরিচালক তানভীড় জিহাদ, আপন ইলেট্রনিক্স এ স্বত্ত্বাধিকারী আলাউদ্দিন মিয়া আপন, জাতীয় পুরষ্কার প্রাপ্ত উদ্যোক্তা হাসিনা মুক্তা। ভিসতার সিনিয়র ডেপুটি ডিরেক্টর ফয়সাল ইসলাম শশী, সিনিয়র ডিভিশনাল ম্যানেজার মশিউর রহমান,ডিভিশনার ম্যানেজার জুয়েল রানা, এরিয়া ম্যানেজার কাজী তৌহিদুর রহমান প্রমূখ।

উদ্বোধনের পর পরই একজন ক্রেতার হাতে ভিসতা টিভি তুলে দেন ইলিয়াস কাঞ্চন। সেসময় ইলিয়াস কাঞ্চন বলেন, ভিসতা টিভি মানের দিক দিয়ে বাজারে রসেরা, অথচ দাম অন্য দের চেয়ে কম। নাম্বার ওয়ান কোয়ালিটি পণ্য দিয়ে ভিসতা দেশবাসীর মন জয় করতে চায়।

ভিসতা পরিচালক উদয় হাকিম জানান, পর্যায়ক্রমে সারাদেশেই ভিসতা শোরুম দেওয়া হচ্ছে। ফলে ডিলার এবং সাধারণ ক্রেতা সবার কাছেই ভিসতা খুব দ্রুত জন প্রিয় হয়ে উঠছে। ভিসতা’র শ্লোগান- এক্সেলেন্সইন টেকনোলজি।

স্থানীয় বাসিন্দা এবং জাতীয় পুরষ্কার প্রাপ্ত উদ্যোক্তা হাসিনা মুক্তা বলেন, এই এলাকায় ভিসতার শোরুম হওয়াতে এলাকা বাসী উপকৃত হবেন। ভিসতার বিশ্বমানের টেলিভিশন পাওয়া যাবে হাতের নাগালে। তিনি ভিসতার উত্তরোত্তর সফলতা কামনা করেন।

আলাউদ্দিন মিয়া আপন জানান, তার শোরুম থেকে ভিসতা পণ্য কিনলে আগামি ১০ নভেম্বর পর্যন্ত তিনি আকর্ষনীয় ডিসকাউন্ট দেবেন। সঙ্গে থাকবে ফ্রি হোম ডেলি ভারি এবং ফ্রিইনস্টলেশন।

নিকটস্থ শোরুম ছাড়াও ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.vistabangladesh.com থেকে ক্রেতারা ভিসতা টিভি কিনতে পারবেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...