Current date Nov 9, 2026
বাংলাদেশ

রাজধানীর হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : রাজধানীর যাত্রাবাড়ী শনির আখড়ায় মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের উপরে বাসের ধাক্কায় ঢাকা ট্রিবিউন বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা নাজিম উদ্দিন (৩২) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় নাজিম উদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজিম উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা এক পথচারী মো. রাসেল বলেন, যাত্রাবাড়ী শনির আখড়া থেকে মেয়র হানিফ ফ্লাইওভার বিজের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন নাজিম উদ্দিন। তার পাশে আমার মোটরসাইকেলও ছিল।তার পেছনে একটি পরিবহনের বাস ছিল।

তিনি জানান, ফ্লাইওভারের উপরে এক লেনের রাস্তা হলেও ওই বাসটি এপাশ-ওপাশ করে সামনের মোটরসাইকেলটিকে ওভারটেক করতে চেষ্টা করছিল। এক পর্যায় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, এতে চালক পড়ে গিয়ে গুরুতর আহত হন।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...