Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

রাজনীতি নয়, অপরাধ সংশ্লিষ্টতায় বিএনপি নেতারা গ্রেপ্তার

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক কারণে নয়, বিএনপি নেতাদের অপরাধজনিত সংশ্লিষ্টতায় ধরা হয়েছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

রোববার (৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ দাবি করেন। এর আগে তিনি পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে বৈঠক করেন। পরে সভাকক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে নিজের কক্ষে যাওয়ার সময় করিডোরে চলমান বিভিন্ন বিষয়ের সাংবাদিকরা মন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। কিন্তু মন্ত্রী প্রথমে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আইজিপি সৌজন্য সাক্ষাতের জন্য এসেছিলেন, আমরা আমাদের সব বিষয় নিয়ে আলোচনা করেছি।

তবে বিএনপির নেতাদের নামে মামলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নের কোনো জবাব দেননি আইনমন্ত্রী।

বিএনপি নেতাদের ধর-পাকড়ের বিষয়ে তিনি বলেন, আমার মনে হয় এ প্রশ্নের জবাবটা সঠিকভাবে যে জায়গায় পাবেন, সেটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এরপর তিনি বলেন, ওনাদের রাজনৈতিক কারণে ধরা হয়নি, ওনাদের অপরাধজনিত সংশ্লিষ্টতায় ধরা হয়েছে, রাজনীতির সঙ্গে এটার কোনো কানেকশন (সংযোগ) নেই।

গত ২৯ অক্টোবর সকালে গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে নিয়ে যায় পুলিশ। সরকার পতনের একদফা দাবি আদায়ে ওইদিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি।

৩১ অক্টোবর রাতে রাজধানীর শহীদবাগে অভিযান চালিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এরপর বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এদিকে শনিবার (৪ নভেম্বর) রাতে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে আটকের অভিযোগ ওঠে। দলের পক্ষ থেকে দাবি করা হয়, বাড্ডার এক আত্মীয়ের বাসা থেকে রাত ৮টার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে নিয়ে যায়।

এছাড়া রোববার (৫ নভেম্বর) সকালে রাজধানীর টঙ্গীতে আত্মগোপনে থাকা অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেফতার করে র‌্যাব।

আজ থেকে শুরু হয়েছে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ। এর আগে তিনদিনের অবরোধ পালন করে বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধী দলগুলো। এরও আগে একদিনের হরতাল পালন করে বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধী দলগুলো।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...