Current date Sep 6, 2026
রাজনীতি

‘রাজনৈতিক সিদ্ধান্তেই খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়েছে’

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক সিদ্ধান্তে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। কারণ তিনি আগামী দিনের নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন জনগণের ভোটে। বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপি ও জনগণকে দুর্বল করা যাবে না। সামনের দিনে ভোটের ফলাফল পাল্টানো যাবে না। জনগণ সিদ্ধান্ত নিয়ে বসে আছে আগামী দিনে খালেদা জিয়াকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাবে। এখন সুযোগ শুধু ভোট দেয়ার। আর সেজন্য আমরা বিএনপি চেয়ারপারসনকে সঙ্গে নিয়ে নিরপেক্ষ সরকারে অধীনে ভোটের দাবি আদায় করব।

আজ শনিবার সকালে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে বিএনপি নেতা এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়া তাঁর স্বামীর নামে গঠিত ট্রাস্টের টাকা আত্মসাতে সহযোগিতা করেছেন এটাও দেশের কোনো মানুষ বিশ্বাস করে না। কারণ এ টাকা ব্যবহার বা ব্যাংক হিসেবে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। এমনকি বাদীপক্ষ খালেদা জিয়া জড়িত থাকার কোনো প্রমাণ দেখাতে পারেনি।খালেদা জিয়া যদি বলতেন তাঁর দুই কোটি টাকা লাগবে কোনো কাজে তাহলে বিএনপি অফিসের সামনে দুটি বাক্স রাখলে এক ঘণ্টায় তার চেয়ে বেশি টাকা জমা হত। আসলে টাকা আত্মসাৎ কিছু নয়, নির্বাচন থেকে দূরে রাখতেই খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, আমরা এক-এগারোতে শুনেছি বাক্স করে তিন কোটি টাকা আর চেকের মাধ্যমে পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছে। এসবের ঘটনায় মামলা হয়েছে, অথচ সে সব মামলায় রাজনৈতিক বিবেচনায় বাতিল করা হয়েছে। আবার কোনোটা নিজেদের পছন্দের বিচারক নিয়োগ করে খারিজ করা হয়েছে। কিন্তু খালেদা জিয়া ও তারেক রহমানের নামে দায়ের হওয়া মামলাগুলো চলমান রেখেছে। বর্তমান সরকারের মন্ত্রী ১৩ বছরের সাজাপ্রাপ্ত হয়েও পদে বহাল থাকেন। আর খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। এমনকি এখন পর্যন্ত তাঁর জামিন দেওয়া হচ্ছে না।

নজরুল বলেন, ক্ষমতাসীন দলের অনেক নেতা এখন দেশের বাইরে সেকেন্ড হোম বানিয়ে রেখেছে। দেশের টাকা বিদেশে পাচার করে দিচ্ছে, সুইসব্যাংকে টাকা রাখছে। ৬৯ সালে কোনো নেতা জেলের বাইরে ছিলেন না। তারা প্রত্যেকেই জেলে ছিলেন। তাই বলে কি তারা ৭০ এর নির্বাচনে জয়লাভ করতে পারে নাই।

মানববন্ধনে বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, বেগম জিয়া আইনি লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। এই অবৈধ সরকার অন্যায়ভাবে তিনবারের এই প্রধানমন্ত্রীকে কারাগারের ভেতর আটকিয়ে রেখেছে। দেশে ৫ জানুয়ারির মতো আর কখনোই একতরফা নির্বাচন হবে না। আমরা বেগম জিয়াকে নিয়েই আগামী নির্বাচনে অংশ নিবো।

মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...